advertisement
advertisement

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক

ডামুড্যার কনেশ্বর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা (সাদা শার্ট পরা) অতিরিক্ত নেওয়া টাকা এক সেবাপ্রার্থীকে ফেরত দিচ্ছেন

advertisement

শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। টাকা না দিলে ফাইল আটকে রাখা, দিনের পর দিন ঘোরানো ও নানা অজুহাতে হয়রানি করার অভিযোগও রয়েছে। গত দুই মাসে জেলার ১০টি ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার তথ্য পেয়েছে প্রথম আলো।জেলার ৬টি উপজেলার ৬৫টি ইউনিয়নে ৪৬টি ইউনিয়ন ভূমি কার্যালয় রয়েছে।

এসব কার্যালয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপসহকারী ভূমি কর্মকর্তা ও অফিস সহায়কেরা কাজ করেন। নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি-সংক্রান্ত বিভিন্ন মামলার তদন্ত, খাসজমি বন্দোবস্তসহ নানা কাজে এসব কার্যালয়ে যেতে হয় সাধারণ নাগরিকদের।সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি ফি পরিশোধের পরও বিভিন্ন সেবা পেতে তাঁদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। টাকা না দিলে তাঁদের ফাইল আটকে রাখা হচ্ছে।

যে কারণে নির্ধারিত ফির বাইরে তাঁরা অতিরিক্ত টাকা দিতে বাধ্য হন।ডামুড্যার কনেশ্বর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা (সাদা শার্ট পরা) অতিরিক্ত নেওয়া টাকা এক সেবাপ্রার্থীকে ফেরত দিচ্ছেনসরকারি ফি ১ হাজার ১৭০ টাকা, দিতে হয় ১০ হাজার ৫০০ টাকাশরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা আওলাদ হোসেন গত ২৮ সেপ্টেম্বর ২৮ শতক জমির নামজারির জন্য অনলাইনে আবেদন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর