advertisement
advertisement

মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস

advertisement

ক্রিকেট মাঠের একটি ঘটনা। তার রেশ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। খেলোয়াড় থেকে শুরু করে তাঁদের পরিবার, এমনকি দলের সহকর্মীরাও জড়িয়ে পড়েছেন সেই বিতর্কে। প্রায় আট বছর পর আবারও আলোচনায় ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি। এবার সেই বিতর্ক থামানোর আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস।পুরো ঘটনাকে ‘ডিনাই আনটিল ইউ ডাই’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

তাঁর ধারণা, কেপটাউন টেস্টে আসলে কী ঘটেছিল, তার পুরো সত্য অদূরভবিষ্যতে জানা কঠিন।স্টোকস মনে করেন, স্যান্ডপেপার বিতর্কে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সংশ্লিষ্ট ব্যক্তিদের অপ্রয়োজনীয় মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ফেলছে।

নিজের নতুন পডকাস্ট ‘দ্যাটস নট ক্রিকেট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্টোকস বলেছেন, ‘এই পুরো ঘটনায় জড়িত খেলোয়াড়, স্টাফ, ম্যানেজমেন্ট, তাঁদের পরিবার ও বন্ধুদের কথা বিবেচনা করলে এখন সবচেয়ে ভালো হবে, বিষয়টি এখানেই থেমে যাওয়া।’স্টোকস আরও বলেছেন, ‘এমন মানুষও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাঁদের কোনোভাবেই এর মধ্যে পড়ার কথা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর