advertisement
advertisement

সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না

ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি ঘুরে গারনাচো এখন অ্যাস্টন ভিলায়

advertisement

একসময় তাঁকে ঘিরে ছিল উচ্চাশা। ক্লাব ফুটবলে, আর্জেন্টিনা দলেও।কিন্তু সেই আলেহান্দ্রো গারনাচো এখন অ্যাস্টন ভিলার একাদশে তো দূরের কথা, জায়গা পাচ্ছেন না ১২ জনের বদলি খেলোয়াড়ের তালিকাতেও। চেলসি থেকে ধারে ভিলায় যোগ দেওয়ার চার মাসের মাথায় তাঁর ভবিষ্যৎও অনিশ্চিত।দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন বলছে, জানুয়ারির দলবদলে গারনাচোকে ছেড়ে দিতে পারে ইংলিশ ক্লাবটি। চাইলেই যে বিদায় করা যাবে, তা নয়।

চেলসির সঙ্গে সমঝোতা এবং বিদেশি কোনো ক্লাবের আগ্রহ—দুটিই প্রয়োজন। কারণ, মৌসুম শেষ হওয়ার আগে ধারের চুক্তি বাতিলের একতরফা সুযোগ নেই।ভিলায় গারনাচোর এমন দুর্দশা অবশ্য শুরু থেকেই কিছুটা আঁচ করা যাচ্ছিল। জুলাইয়ে চেলসি থেকে ধারে যোগ দেওয়ার পর ফিটনেস ও ছন্দ ফিরে পেতে তাঁকে বেগ পেতে হয়েছে। প্রাক্-মৌসুমে মাথায় চোট পাওয়াও তাঁর প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়ায়।

এরপর যেটুকু নিজেকে তুলে ধরার সুযোগ এসেছে, তাতে কোচ উনাই এমেরির আস্থা অর্জন করতে পারেননি।পরিসংখ্যানই বলে দিচ্ছে গারনাচোর কী দুর্দিন চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর