advertisement
advertisement

আট দফা দাবিতে রংপুর অভিমুখে ১১–দলীয় ঐক্যের লংমার্চ আজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪০ পূর্বাহ্ণ
আট দফা দাবিতে রংপুর অভিমুখে ১১–দলীয় ঐক্যের লংমার্চ আজ

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

advertisement

আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ আজ শনিবার। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পর এটি জোটের দ্বিতীয় বড় কর্মসূচি। উত্তরবঙ্গমুখী লংমার্চে আঞ্চলিক একটি গুরুত্বপূর্ণ দাবি—তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত করেছে বিরোধী এই জোট।জোটের নেতারা বলছেন, চট্টগ্রামমুখী লংমার্চের তুলনায় রংপুরমুখী কর্মসূচিতে আরও বেশি মানুষের সাড়া পাওয়া যাবে।

রংপুর জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে তিন থেকে পাঁচ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছেন তাঁরা। ঢাকা থেকে শুরু হওয়া গাড়িবহরে পথে বিভিন্ন জেলা থেকে গাড়ি যুক্ত হয়ে সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে জোটের নেতারা জানিয়েছেন। লংমার্চে সরকারকে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ১১–দলীয় ঐক্যের নেতারা।

একই সঙ্গে নিজেদের নেতা-কর্মীদের উসকানির মুখে ধৈর্য ও সংযম দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।১১–দলীয় ঐক্যের সূত্র বলছে, রংপুর অভিমুখী লংমার্চ কর্মসূচিতে তারা বাড়তি গুরুত্ব দিচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর