advertisement
advertisement

মারেসকার মিউজিক থেরাপি, গানই ম্যান সিটির সাফল্যের রহস্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
মারেসকার মিউজিক থেরাপি, গানই ম্যান সিটির সাফল্যের রহস্য

ম্যান সিটির অনুশীলনে আর্লিং হলান্ড

advertisement

লাউড স্পিকার থেকে ভেসে আসছে কানফাটা ডান্স মিউজিক, যে রকম উচ্চস্বরের মিউজিক সাধারণত নাইটক্লাবগুলোতে বাজানো হয়। দেখে মনে হতে পারে কোনো উৎসবের প্রস্তুতি চলছে। কিন্তু জায়গাটা কোনো নাইটক্লাব নয়, ম্যানচেস্টার সিটির বিখ্যাত ইতিহাদ কমপ্লেক্স।মাঠের মাঝখানে ম্যানচেস্টার সিটির ফুটবলাররা গা গরম করছেন। ওদিকে কানফাটা ডান্স মিউজিক বাজছে। ডাগআউটে দাঁড়িয়ে মৃদু হাসছেন কোচ এনজো মারেসকা। সিটির অনুশীলনে এখন দৃশ্যটা বেশ পরিচিত।

৪৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ কেবল দল সামলাচ্ছেন না, সিটির ট্রফি-ঠাসা ড্রেসিংরুমে নিজের আলাদা এক সংস্কৃতি আর পরিচয়ের বীজ বুনছেন।পেপ গার্দিওলার মহাকাব্যিক ছায়া ডিঙিয়ে নিজের পথ তৈরি করা সহজ নয়। মারেসকা তাই হাঁটছেন অন্য পথে। সুরই তাঁর নতুন ভাষা। নতুন পরিচয়ের শুরু।নতুন মৌসুম, নতুন ম্যান সিটি এবং সেই পুরনো হলান্ডমারেসকার অধীনে নতুন মৌসুমের শুরুটা দারুণ হয়েছে সিটির। প্রিমিয়ার লিগে চার ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড।

এর সঙ্গে চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে ২-০ গোলে জয়ে শুরু, সর্বশেষ লিগ কাপেও সিটি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নরউইচ সিটিকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর