advertisement
advertisement

ভিডিও গেম খেলুন, নয়তো বোকা থাকুন: ইলন মাস্ক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ণ
ভিডিও গেম খেলুন, নয়তো বোকা থাকুন: ইলন মাস্ক

ইলন মাস্ক

advertisement

ভিডিও গেম খেললে সময়ের অপচয় হয় বলে মনে করেন অনেকেই। আর তাই শিশুরা দীর্ঘ সময় ভিডিও গেম খেললে অভিভাবকেরা প্রায়ই তাদের নিরুৎসাহিত করেন। তবে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মত কিছুটা ভিন্ন।

অনলাইনে পরিচালিত ‘ক্যারেক্টারাইজিং দ্য কগনিটিভ অ্যান্ড মেন্টাল হেলথ বেনিফিটস অব এক্সারসাইজ অ্যান্ড ভিডিও গেম প্লেয়িং’ শীর্ষক এক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত ভিডিও গেম খেলা ব্যক্তিরা বিভিন্ন জ্ঞানীয় পরীক্ষায় তুলনামূলক ভালো ফল করেছেন। এই গবেষণার ফলাফল নিয়ে সম্প্রতি মন্তব্য করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্ক লেখেন, ‘ভিডিও গেম খেলুন, নয়তো বোকা থাকুন!

আপনাদের সামনে এই দুটি পথই আছে।’মাস্কের এই মন্তব্যের পর এক্সে ভিডিও গেমপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর