advertisement
advertisement

স্ত্রী চেয়েছিলেন ব্যবসায়ে সততা, ঘানির ভেজালমুক্ত তেল বিক্রি করে সচ্ছলতার সঙ্গে লস্কর পেয়েছেন সম্মাননাও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
স্ত্রী চেয়েছিলেন ব্যবসায়ে সততা, ঘানির ভেজালমুক্ত তেল বিক্রি করে সচ্ছলতার সঙ্গে লস্কর পেয়েছেন সম্মাননাও

নিজের বাড়ির ঘানিতে ভাঙানো শর্ষের তেল হাতে মো. লস্কর আলী। সুনামগঞ্জ, ১৫ আগস্ট ২০২৬

advertisement

সংসারে টানাপোড়েন থেকে কিছু একটা করার চেষ্টা। মনস্থির করলেন কাঠের ঘানিতে খাঁটি শর্ষের তেল উৎপাদন করবেন। সংকল্প ছিল তেল রাখবেন ভেজালমুক্ত। কেটে গেছে ৪৫ বছর। সেই প্রতিজ্ঞায় এখনো অনড় প্রত্যন্ত গ্রামের এক ‘সরল মানুষ’ মো. লস্কর আলী (৭১)। ঘানির তেলে তাঁর সংসারে এসেছে সচ্ছলতা, নিজেও পেয়েছেন সম্মাননা। লস্কর আলীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা গ্রামে। জেলা সদর থেকে গ্রামটির দূরত্ব ১৯ কিলোমিটার। একেবারে সীমান্তঘেঁষা।

সবুজ–শ্যামল গ্রামের মানুষ খাঁটি শর্ষের তেলের জন্য লস্কর আলীকে যেমন চেনেন, তেমনি তাঁর এই ভেজালমুক্ত তেলের খবর জানেন শহরের মানুষও। বহুদিন ধরে গ্রাম–শহরে লস্কর আলী খাঁটি শর্ষের তেল বিক্রি করেন। লস্কর আলীর জীবনের বেশির ভাগ সময় কেটেছে ঘানি ঘরে। বয়স হয়েছে, ২৯ বছরের দফাদারের চাকরি ছেড়েছেন। তবে ঘানিতে তেল উৎপাদনের কাজ ছাড়েননি। একমাত্র ছেলে হেলাল মিয়া (৩২) এখন তাঁর সঙ্গে সময় দেন।

বাপ–ছেলে মিলেই জারি রেখেছেন গ্রামীণ ঐতিহ্যের ঘোড়ার ঘানিতে খাঁটি শর্ষের তেল ভাঙানোর ব্যবসা।যেভাবে শুরু লস্কর আলীর বাপ–দাদার পেশা মূলত কৃষি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর