advertisement
advertisement

দেশে বিভিন্ন গাড়ির টায়ার আমদানি দুই বছরে ৫০% বেড়েছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ণ
দেশে বিভিন্ন গাড়ির টায়ার আমদানি দুই বছরে ৫০% বেড়েছে

গাড়ির টায়ার

advertisement

দেশে হঠাৎ করেই গাড়ির টায়ার আমদানি বেড়ে গেছে। এতে করে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে। যদিও দেশে কয়েকটি প্রতিষ্ঠান টায়ার উৎপাদন করে। বছর দুয়েক আগে গাজী গ্রুপের কারখানা বন্ধের পর অন্য কারখানাগুলো উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে। দেশীয় কারখানায় উৎপাদন বৃদ্ধির পরও আমদানি বাড়ছে।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাইসাইকেল, মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকের ৬৪ লাখ টায়ার আমদানি হয়েছিল।

গত ২০২৫-২৬ অর্থবছরে আমদানি প্রায় ৫০ শতাংশ বেড়ে ৯৬ লাখে দাঁড়িয়েছে।বিদেশ থেকে টায়ার আমদানি বেড়ে যাওয়ায় বেড়েছে আমদানি খরচও। ২০২৩-২৪ অর্থবছরে টায়ার আমদানিতে খরচ হয়েছিল ২ হাজার ১০৩ কোটি টাকা। আর সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছর সেটি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৭ কোটি টাকায়।

তার মানে দুই বছরের ব্যবধানে টায়ার আমদানিতে খরচ বেড়েছে ৪২৪ কোটি টাকা।খাতসংশ্লিষ্ট একাধিক উদ্যোক্তা জানান, দেশীয় টায়ার উৎপাদকের মধ্যে গাজী গ্রুপের হিস্যা ছিল সবচেয়ে বেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর