advertisement
advertisement

শ্রমিকদের মানসিক স্বাস্থ্যে জোর দিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ণ
শ্রমিকদের মানসিক স্বাস্থ্যে জোর দিন

সম্পাদকীয়

advertisement

পোশাক কারখানাগুলোয় বিভিন্ন সময়ে ‘ভূত’ বা ‘জিন’-আতঙ্কে হঠাৎ একের পর এক শ্রমিকের অসুস্থ হয়ে পড়ার খবর আমাদের শ্রমিকদের জীবনযাপনের এক করুণ ও আশঙ্কাজনক চিত্র ফুটিয়ে তোলে। এসব ঘটনার সঙ্গে কারখানাগুলোর কর্মপরিবেশ এবং শ্রমিকের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।সাম্প্রতিক কয়েকটি কারখানাসহ অতীতে ঘটে যাওয়া একই ধরনের ঘটনা বিশ্লেষণ করলে একটি নির্দিষ্ট প্রবণতা লক্ষ করা যায়।

যেমন গত মে মাসের প্রথম সপ্তাহে আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউএইজ গ্রুপের একটি পোশাক কারখানার বাথরুমে দুজন নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়লে কারখানাটিতে ‘জিন-আতঙ্ক’ ছড়িয়ে পড়ে এবং পরে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রে এমন একই ধারা ও মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া দেখা যায়।

ঘটনাগুলোকে অনেকে অলৌকিক বলে দাবি করলেও বা অপপ্রচারের চেষ্টা হলেও এর নেপথ্যে শ্রমপরিবেশ ও শ্রমিকদের মানবেতর জীবনযাপনের নিদারুণ বাস্তবতা রয়েছে বলে আমরা মনে করি।যদিও কারখানা কর্তৃপক্ষ প্রায়ই এসব ঘটনার পেছনে নানা ষড়যন্ত্র বা স্বার্থান্বেষী মহলের ইন্ধনের কথা বলে থাকে, তবে এসব সংকটকে শুধু ‘ষড়যন্ত্রতত্ত্ব’ দিয়ে ব্যাখ্যা করার সুযোগ নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর