advertisement
advertisement

চেনা শোলাঙ্কির অচেনা স্টাইল,লেদার লুকে আবেদন ছড়ালেন বং সুন্দরী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
চেনা শোলাঙ্কির অচেনা স্টাইল,লেদার লুকে আবেদন ছড়ালেন বং সুন্দরী

advertisement

চেনা শোলাঙ্কির অচেনা স্টাইল, লেদার লুকে আবেদন কাড়লেন বং সুন্দরীপর্দায় যাঁকে বেশির ভাগ সময় মিষ্টি ঘরোয়া সাজে দেখা যায়, সেই শোলাঙ্কিই এবার বেছে নিয়েছেন একেবারে বিপরীত মেরুর স্টাইল। কালো লেদারের সাজে অভিনেত্রী ধরা দিয়েছেন ভিন্ন এক আমেজে।পশ্চিমবঙ্গের এই সুন্দরী অভিনেত্রীকে অনেকেই চেনেন টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও এখন পরিচিত মুখ তিনি।

মিষ্টি হাসি আর অভিনব ফ্যাশনের মেলবন্ধনে শোলাঙ্কি রায় যেন হয়ে উঠেছেন সবার ‘বং ক্রাশ’। পর্দায় যাকে বেশির ভাগ সময় মিষ্টি ঘরোয়া সাজে দেখা যায়, সেই শোলাঙ্কিই এবার বেছে নিয়েছেন একেবারে বিপরীত মেরুর স্টাইল। কালো লেদারের সাজে ধরা দিয়েছেন একেবারে অন্য আমেজে।পুরো লুকের কেন্দ্রে আছে গ্লসি ব্ল্যাক লেদারের কো-অর্ড সেট। ডিপ ভি-নেকের স্লিভলেস ক্রপ টপের সঙ্গে জুটি হয়েছে হাই-ওয়েস্ট স্কার্ট। কালো পোশাকের একঘেয়েমি ভেঙেছে অলংকার।

গলায় মাল্টি-লেয়ার চেইন নেকলেস, হাতে কাফ ব্রেসলেট আর পায়ে কালো পয়েন্টেড হিল।খোলা চুল রেখেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর