গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরের একটি দৃশ্য
গ্রিনল্যান্ডে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার বিষয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষ এ দ্বীপে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না।
গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির ঘোষণা দেন।নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া কোনো প্রতিপক্ষ এ দ্বীপে সংবেদনশীল কোনো বিনিয়োগ করতে পারবে না।ট্রাম্প আরও বলেন, এ চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই; এটি অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে।ট্রাম্প লিখেছেন, ‘আমার নির্দেশনায় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আমরা আলোচনা চালিয়েছি।
গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষিত রাখতে সেখানে যা প্রয়োজন, তা করার পূর্ণ সক্ষমতা যুক্তরাষ্ট্র চিরদিনের জন্য নিশ্চিত করেছে।’ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টগ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে ও সুরক্ষিত রাখতে সেখানে যা প্রয়োজন, তা করার পূর্ণ সক্ষমতা যুক্তরাষ্ট্র চিরদিনের জন্য নিশ্চিত করেছে।এর আগে গতকাল এক প্রতিবেদনে রয়টার্স জানায়, গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি করার একটি সমঝোতা প্রায় চূড়ান্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।