advertisement
advertisement

ভারতে কারাভোগ শেষে কুড়িগ্রামের দুই সীমান্ত দিয়ে দেশে ফিরলেন পাঁচ বাংলাদেশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
ভারতে কারাভোগ শেষে কুড়িগ্রামের দুই সীমান্ত দিয়ে দেশে ফিরলেন পাঁচ বাংলাদেশি

ভারতের কারাগারে সাজা ভোগ শেষে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি। গতকাল শুক্রবার বিকেলে রৌমারী তুরা নতুনবন্দর ভারত সীমান্তে

advertisement

ভারতে কারাভোগ শেষে একই দিনে কুড়িগ্রামের দুটি সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে এক নারীসহ তিনজন এবং রৌমারী সীমান্ত দিয়ে দুজন দেশে ফেরেন।

গতকাল শুক্রবার তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকে বিজিবির সোনাহাট বিওপির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পরে তাঁদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়।ওই তিনজন হলেন কুড়িগ্রামের কচাকাটা থানার সোভারকুটি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে আবদুল জলিল (২৯), হাফেজ উদ্দিনের ছেলে মো. মোজাফফর হোসেন (২২) এবং ঢাকার যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার মৃত নুর আহম্মেদের মেয়ে শারমীন বেগম (২৫)।বিজিবি সূত্রে জানা যায়, আবদুল জলিল ও মোজাফফর হোসেন ৩৩ মাস এবং শারমীন বেগম ২৮ মাস ভারতীয় কারাগারে সাজা ভোগ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর