advertisement
advertisement

ডিবি-ডিজিএফআই পরিচয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যুবককে, পুলিশ যেভাবে উদ্ধার করল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ণ
ডিবি-ডিজিএফআই পরিচয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যুবককে, পুলিশ যেভাবে উদ্ধার করল

ময়মনসিংহে ভুয়া ডিবি-ডিজিএফআই পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে সাবেক সেনাসদস্যসহ আটক পাঁচজন। শুক্রবার দুপুরে তোলা

advertisement

ময়মনসিংহে ভুয়া ডিবি-ডিজিএফআই পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে সাবেক সেনাসদস্যসহ আটক পাঁচজন। শুক্রবার দুপুরে তোলামোটরসাইকেলের মাঝখানে বসানো এক যুবক, দুই পাশে দুই ব্যক্তি। দুপুরবেলায় অজানা গন্তব্যে এগিয়ে যাচ্ছিল মোটরসাইকেলটি। কাছেই টহলে থাকা এক পুলিশ কর্মকর্তার সঙ্গে চোখাচোখি হয় ওই যুবকের। যুবকের মুখভঙ্গি ও শারীরিক ভাষা দেখে সন্দেহ হয় পুলিশের।

মোটরসাইকেলটির গতিবিধি অনুসরণ করে কিছুক্ষণ পর ওই যুবকের চিৎকার শুনতে পান পুলিশ। পরে নির্মাণাধীন একটি ভবন থেকে তাঁকে উদ্ধার করা হয়। আটক করা হয় পাঁচজনকে।পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্য পরিচয় দিয়ে আবদুস সামাদ (৩১) নামের ওই যুবককে তুলে নিয়ে যাচ্ছিলেন।

তাঁকে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছিল।গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস এলাকায় নটর ডেম কলেজের পেছনে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার ছিট আলোকদী এলাকার শামীম ইসলাম (৩৫), ময়মনসিংহ নগরের সুতিয়াখালী এলাকার আল-আমীন (২০), শেরপুরের নকলা উপজেলার চরভাবনা এলাকার ফারুক আহম্মেদ (৩৫), সুতিয়াখালী এলাকার পিয়াস মিয়া (২২) এবং নগরের বাগমারা এলাকার দিদারুল ইসলাম (৫৮)।উদ্ধার হওয়া আবদুস সামাদের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার প...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর