নাসির উদ্দীন
চট্টগ্রামের সন্দ্বীপে রাতের আঁধারে শ্রমিক দলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।আহত শ্রমিক দল নেতার নাম নাসির উদ্দীন ওরফে বাবুল (৪৫)। তিনি শ্রমিক দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক। আহত অবস্থায় নাসিরকে প্রথমে স্থানীয় স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নাসির উদ্দীন ছররা গুলিতে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসাইন বলেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিরকে রাতের আঁধারে গুলি করা হয়। তাঁর ঊরুতে গুলি লেগেছে।
তবে কে বা কারা গুলি করেছেন, সেটি তিনি নিশ্চিত হতে পারেননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।