ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একটি স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত একটি বিনিয়োগ পরিকল্পনা বাতিল হওয়ার পর নিজের অবস্থান সুসংহত করতে এবং সদস্যদেশগুলোর আস্থা ফিরে পেতেই তাঁর এই পদক্ষেপ।ফিফা কাউন্সিল ও ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতিদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘প্রথমত, আমি কাউন্সিলকে জিজ্ঞেস করব—তারা ফিফার প্রধান কৌশলগত উদ্যোগের পরিচালনাকাঠামোর ওপর কোনো স্বাধীন বহিরাগত পর্যালোচনা কমিশন গঠন করতে চায় কি না, যা সংস্থার উন্নয়নে সম্ভাব্য সুপারিশ প্রদান করবে।’ ইনফান্তিনো কথা বলবেন ‘সঠিক জায়গায়, সঠিক সময়ে’বার্তা সংস্থা রয়টার্সের দেখা সেই চিঠিতে তিনি আরও জানান, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে শক্তিশালী করতে তিনি বিভিন্ন কনফেডারেশন, সদস্য অ্যাসোসিয়েশন ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার প্রস্তাব করবেন।এ প্রস্তাবে মূলত বিশ্ব ফুটবলের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাদের ক্ষমতা থাকবে, তা খতিয়ে দেখা হবে; যেখানে ফিফা সভাপতি, ব্যুরো, কাউন্সিল ও কংগ্রেসের স্বতন্ত্র ভূমিকা পর্যবেক্ষণ করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোএর আগে ফিফা বিশ্বকাপের মতো শীর্ষ টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।