advertisement
advertisement

সর্দি-কাশির প্রকোপ থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
সর্দি-কাশির প্রকোপ থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন

সাধারণ সর্দি ও কাশি মূলত ভাইরাসজনিত সংক্রমণের কারণে হয়

advertisement

সাধারণ সর্দি ও কাশি মূলত ভাইরাসজনিত সংক্রমণের কারণে হয়। সাধারণত রাইনোভাইরাস ও শ্বাসযন্ত্রের অন্য ভাইরাসগুলোর সংক্রমণ থেকে এটি হয়। এ ধরনের অবস্থাকে ফ্লু বলা হয়। যেভাবে সংক্রমণ ছড়ায়হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে। ভাইরাসযুক্ত জিনিসপত্র স্পর্শ করার পর চোখ, নাক বা মুখে হাত দিলে। প্রত্যক্ষ সংস্পর্শ, যেমন হাত মেলালে। ঠান্ডা বা ধুলাবালুযুক্ত পরিবেশে বেশি সময় থাকলে।

শীতকাল বা বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।সর্দি-কাশির সাধারণ লক্ষণনাক দিয়ে পানি পড়া। নাক বন্ধ হওয়া। বিশেষ করে সকালে হাঁচি দেওয়া। গলাব্যথা বা গলা শুকিয়ে যাওয়া। শুকনো বা কফযুক্ত কাশি। শরীর ব্যথা বা মাথাব্যথা। মৃদু থেকে মাঝারি মাত্রার জ্বর। চোখ লাল হয়ে যাওয়া বা পানি পড়া। ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা। ভাইরাসের সঙ্গে ব্যাকটেরিয়ার সংক্রমণও হতে পারে।

চিকিৎসা ও প্রতিকারসাধারণ ঠান্ডা ও কাশি ৭ থেকে ১০ দিনের মধ্যে ভালো হয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর