advertisement
advertisement

পরিবহনে ভাড়ানৈরাজ্য থামাতেই হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
পরিবহনে ভাড়ানৈরাজ্য থামাতেই হবে

advertisement

২০ সেপ্টেম্বর মধ্যরাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস, ট্রাক, লঞ্চসহ গণপরিবহন ও পণ্য পরিবহনে ভাড়া নিয়ে যে নৈরাজ্য তৈরি হয়েছে, সেটাকে নাগরিকদের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ই বলা চলে। সরকার বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ালেও অনেক রুটে বাসমালিকেরা সেটা মানছেন না। লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়ানো হয়েছে। যদিও সরকারি ঘোষণার আগেই বিভিন্ন রুটে লঞ্চের ভাড়া ১৭ থেকে ২৩ শতাংশ বাড়িয়ে দেন মালিকেরা।

ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিকেরা ভাড়া বাড়িয়েছেন ইচ্ছেমতো। পরিবহন খাতে ভাড়ার এই নৈরাজ্য নাগরিকদের বাড়তি চাপ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। তেলের মূল্যবৃদ্ধির যে প্রতিক্রিয়া, তা সামাল দেওয়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের প্রস্তুতির ঘাটতি রয়েছে।মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক তেলের বাজার অনেক চড়া। এ ছাড়া পরিবহন ও বিমা খরচও বেড়েছে।

এ বাস্তবতায় সরকার এপ্রিল মাসে প্রথম দফা ও ২০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর