advertisement
advertisement

লবণের মৌসুম শুরুর ঠিক আগে আমদানির অনুমতি, ক্ষুব্ধ চাষিরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
লবণের মৌসুম শুরুর ঠিক আগে আমদানির অনুমতি, ক্ষুব্ধ চাষিরা

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশিখালীর মাঠে লবণের স্তূপ

advertisement

লবণের নতুন মৌসুম শুরুর আগে দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় এ পরিমাণ লবণ আমদানির সুপারিশ করা হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তারা। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন লবণচাষিরা। তাঁদের দাবি, দেশে লবণের কোনো ঘাটতি নেই।

কয়েক মাস লোকসানের পর চাষিরা যখন কিছুটা লাভের মুখ দেখতে শুরু করেছেন, তখনই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বিসিকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬–২৭ অর্থবছরে দেশে পরিশোধিত লবণের মোট চাহিদা ধরা হয়েছে ২১ লাখ টন। এর মধ্যে খাওয়ার লবণ সাড়ে ৭ লাখ টন, শিল্পে ব্যবহারের লবণ সাড়ে ৯ লাখ টন, মাছ চাষের ৩৭ হাজার টন এবং প্রাণিসম্পদ খাতের ৩ লাখ ৬ হাজার টন।

দেশে সাধারণত নভেম্বর থেকে মে পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম চলে।বিসিকের লবণ সেলের প্রধান সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গত মৌসুমে উৎপাদন কিছুটা কম হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর