advertisement
advertisement

সাতজনের পরিবারে টানাটানির সংসার, জিপিএ–৫ পেয়ে কথা রেখেছেন নৈশিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
সাতজনের পরিবারে টানাটানির সংসার, জিপিএ–৫ পেয়ে কথা রেখেছেন নৈশিন

পরিবারে আর্থিক টানাপোড়েনের মধ্যেই সফল হওয়ার গল্প শোনালেন কৃতী শিক্ষার্থী নৈশিন জাহান। শহীদ সাফওয়ান সদ্য মাল্টিপারপাস অডিটরিয়াম, জামালপুর। ২৪ সেপ্টেম্বর ২০২৬

advertisement

পাঁচ ভাই-বোনসহ সাতজনের সংসার। বাবা কৃষিকাজ করতেন। তবে কয়েক বছর ধরে তিনি মানসিকভাবে অসুস্থ। বড় ভাই ঢাকায় বেসরকারি ছোট্ট একটি চাকরি নিয়ে সংসারের হাল ধরেন। সংসারে টানাটানি সত্ত্বেও মা ও বড় ভাইয়ের একটাই কথা ছিল—যেভাবেই হোক পড়াশোনা চালিয়ে যেতে হবে। প্রাইভেট পড়ার সামর্থ্যও ছিল না। তখন এক চাচাতো ভাই বিনা পারিশ্রমিকে আমাকে পড়িয়েছেন। মা, ভাই ও চাচাতো ভাইয়ের সহযোগিতায় প্রত্যন্ত গ্রামে থেকেও শেষ পর্যন্ত আমি সফল হয়েছি।

আমি জিপিএ–৫ পেয়েছি।আজ বৃহস্পতিবার সকালে জামালপুরে অনুষ্ঠিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই নিজের অনুভূতির কথা তুলে ধরে কৃতী শিক্ষার্থী নৈশিন জাহান। এ বছর এসএসসি পরীক্ষায় দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে সে।প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠানআয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বি...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর