জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদির
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে নিজ বসতঘর থেকে মো. শাহীন কাদির (৪৮) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে।
তিনি এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।ধর্মপাশা থানা–পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহীন কাদির রাত আটটার দিকে বসতঘরের বারান্দার কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
পরে রাত সাড়ে আটটার দিকে খাবার খেতে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি শুরু করেন।পুলিশ ও পরিবারের ভাষ্য, দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে কক্ষের আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় শাহীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।