advertisement
advertisement

ভ্যাট আদায় কমেছে, প্রতি মাসে ভ্যাট রিটার্নে ফিরছে এনবিআর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
ভ্যাট আদায় কমেছে, প্রতি মাসে ভ্যাট রিটার্নে ফিরছে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়

advertisement

চলতি অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে। আগে প্রতি মাসে ভ্যাট রিটার্ন দিতে হতো ব্যবসায়ীদের। বাজেটে তা পরিবর্তন করা হয়েছে। তিন মাস পরপর রিটার্ন দেওয়ার বিধান করা হয়। কারণ, ছোট ব্যবসায়ীদের প্রতি মাসে কাগজপত্র জোগাড় করে হিসাব–নিকাশ করে ভ্যাট রিটার্ন দেওয়া কঠিন হয়। বাজেট ঘোষণার পর ব্যবসায়ী মহলের কাছে উদ্যোগটি প্রশংসিত হয়।

কারণ, এতে ব্যবসাপ্রতিষ্ঠানে ‘ক্যাশ ফ্লো’ বাড়ে। প্রতি মাসে রিটার্ন দেওয়ার ঝামেলা থাকে না। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি মাসের ভ্যাট আদায়ে জটিলতা তৈরি হয়। প্রতি মাসে ভ্যাট রিটার্ন দিলে এনবিআরের হিসাবে রাজস্ব জমা পড়ে। তিন মাস পরপর রিটার্ন দেওয়ার বিধান করায় চলতি অর্থবছরের প্রথম তিন মাস শেষ না হওয়ায় এখনো ভ্যাট রিটার্ন থেকে ভ্যাট জমার পুরো অর্থ সরকারি কোষাগারে জমা পড়েনি।

ফলে এনবিআরের ভ্যাট আদায় কমেছে বলে ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে।সার্বিকভাবে নতুন নিয়মে মাসিক ভ্যাট আদায় কমে এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর