আয় বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলের আরও তিনটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হলো ময়মনসিংহ-জারিয়াঝাঞ্জাইল রুটের জারিয়া লোকাল, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার ও ঢাকা-নরসিংদী রুটের নরসিংদী কমিউটার। বর্তমানে পূর্বাঞ্চলের আটটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলাচল করছে। নতুন তিনটি যুক্ত হলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১–তে।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, লোকবলসংকটের কারণে ট্রেনের সব যাত্রীর টিকিট নিয়মিত পরীক্ষা করা যাচ্ছে না। অনেকেই টিকিট ছাড়া ট্রেনে উঠছেন। আবার কেউ কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বের গন্তব্যে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ওই তিন ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে টিকিট বিক্রি, টিকিট পরীক্ষা ও ভাড়া আদায় আরও কার্যকর হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, তিনটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হলে আগের তুলনায় বেশি রাজস্ব পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।বর্তমানে পূর্বাঞ্চলের যে আটটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলছে, সেগুলো হলো ঢাকা-চট্টগ্রাম রুটের কর্ণফুলী কমিউটার, চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা কমিউটার, ঢাকা-জারিয়াঝাঞ্জাইল রুটের বলাকা কমিউটার, ঢাকা-আখাউড়া রুটের তিতাস কমিউটার, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটের তিতাস কমিউটার, ঢাকা-মোহনগঞ্জ রুটের মহুয়া কমিউটার,...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।