advertisement
advertisement

ফেডারেশন কাপেও হতাশার শুরু আবাহনীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
ফেডারেশন কাপেও হতাশার শুরু আবাহনীর

এগিয়ে গিয়েও চট্টগ্রাম এফসির বিপক্ষে জিততে পারেনি আবাহনী

advertisement

বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও হতাশার শুরু হয়েছে আবাহনী লিমিটেডের। ১৯ সেপ্টেম্বর লিগের প্রথম ম্যাচে পিডব্লুডির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। এবার ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও জয় পেল না মারুফুল হকের দল। আজ নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে আবাহনী।মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর ৫২ মিনিটে রবিউল হাসানের গোলে এগিয়ে যায় আবাহনী। গোলের পর জয়ের আশাও জেগেছিল আকাশি-নীলদের। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১১ মিনিট পরই চট্টগ্রাম সিটি এফসিকে সমতায় ফেরান রাফায়েল। তাঁর গোলে ম্যাচের স্কোর দাঁড়ায় ১–১।ড্রয়ে ফেডারেশন কাপ শুরু করেছে আবাহনী–চট্টগ্রাম এফসিশেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচই এখন পর্যন্ত ড্র হয়েছে।

এর আগে ২২ সেপ্টেম্বর গ্রুপের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেনস ১–১ গোলে ড্র করেছিল ফর্টিস এফসির সঙ্গে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর