advertisement
advertisement

অ্যান্ড্রয়েডে কি মুছে ফেলা বার্তা আবার দেখা যায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
অ্যান্ড্রয়েডে কি মুছে ফেলা বার্তা আবার দেখা যায়

অ্যান্ড্রয়েড ফোনে মুছে ফেলা বার্তার কিছু অংশ দেখা যায়

advertisement

কেউ বার্তা পাঠানোর পর সেটি মনের ভুলে খোলার আগেই মুছে ফেললে বার্তায় থাকা তথ্য জানা যায় না। বেশির ভাগ মেসেজিং অ্যাপেও মুছে ফেলা বার্তা দেখার সরাসরি কোনো সুবিধা নেই। ফলে মাঝেমধ্যে বেশ বিপাকে পড়তে হয়। তবে অ্যান্ড্রয়েড ফোনের একটি বিল্ট–ইন সুবিধা ব্যবহার করে চাইলেই মুছে ফেলা বার্তার কিছু অংশ দেখা সম্ভব। ‘নোটিফিকেশন হিস্ট্রি’ নামের এই সুবিধায় ফোনে আসা বিভিন্ন বার্তার কিছু অংশ সংরক্ষণ করা হয়।

ফলে এসএমএস বা মেসেজিং অ্যাপ থেকে পাঠানো বার্তা মুছে ফেললেও সেটির কিছু তথ্য নোটিফিকেশন হিস্ট্রিতে রয়ে যায়। ফলে মুছে ফেলা বার্তার নির্দিষ্ট অংশ আবার দেখা যায়। তবে সুবিধাটি ব্যবহারের জন্য ফোনে নোটিফিকেশন হিস্ট্রির সুবিধা আগে থেকেই চালু রাখতে হবে।

অর্থাৎ কোনো বার্তা মুছে ফেলার পর নোটিফিকেশন হিস্ট্রি চালু করলে সেই বার্তা আর হিস্ট্রিতে পাওয়া যাবে না।নোটিফিকেশন হিস্ট্রি চালু করবেন যেভাবে অ্যান্ড্রয়েড ফোনের মডেল ও অপারেটিং সিস্টেমের সংস্করণভেদে নোটিফিকেশন হিস্ট্রি চালু করার পদ্ধতিতে কিছুটা পার্থক্য থাকতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর