গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) সাকি মো. জাকিউল আলম, সোলায়মান হায়দার, ফাহমিদা খাতুন, তাহমিদ আহমেদ ও মুশতাক হোসেন। গতকাল প্রথম আলো কার্যালয়ে
যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও প্রথম আলো।বায়ুদূষণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় শিশুরা। দেশে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু হয় বায়ুদূষণের কারণে। বায়ুদূষণকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করে নীতি ও কর্মকৌশল নির্ধারণ করা জরুরি।
জনস্বাস্থ্য ঠিক রাখতে হলে বায়ুদূষণ কমাতে হবে।‘বায়ুদূষণ ও জনস্বাস্থ্য সংকট সমাধানে কী ধরনের কৌশল ও নীতিমালা প্রয়োজন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে জনস্বাস্থ্যবিশেষজ্ঞ, বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, পরিবেশকর্মী ও সরকারি কর্মকর্তারা এ কথা বলেন।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল মঙ্গলবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও প্রথম আলো যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বায়ুদূষণের কারণ, বায়ুদূষণের উৎস, দূষণ প্রতিরোধে কার কী ভূমিকা, দূষণের ক্ষতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।