দুবাই নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের চিন্তাভাবনা এখনো অনেকটাই এক দশক আগের ফ্রেমে বন্দী। মধ্যপ্রাচ্য বলতেই চোখের সামনে ভাসে মরুভূমি, কড়া রোদ আর দিনমজুরদের কায়িক শ্রমের দৃশ্য। কিন্তু দুবাই এখন আর শুধু শ্রমঘন কাজের শহর নয়; এটি নিজেকে রূপান্তর করেছে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক ও করপোরেট হাব হিসেবে।
ফিনটেক, রিটেইল ব্যাংকিং, গ্লোবাল সাপ্লাই চেইন, আইটি কিংবা ডিজিটাল ম্যানেজমেন্ট, প্রতিটি খাতেই বিশ্বের সেরা মেধাগুলোর মিলনমেলা এখন এই শহরে।প্রতিদিন কর্মক্ষেত্রে গিয়ে আশপাশের দৃশ্যটা গভীরভাবে লক্ষ করি। ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে শুরু করে বড় বড় মাল্টিন্যাশনাল অফিসের দিকে তাকালে দেখা যায় ভারত, পাকিস্তান, ফিলিপাইন কিংবা ইউরোপ-লেবাননের তরুণ গ্র্যাজুয়েটরা দাপটের সঙ্গে পেশাদার পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।
কিন্তু এই বিশাল করপোরেট পরিমণ্ডলে বাংলাদেশের গ্র্যাজুয়েট তরুণদের উপস্থিতি এখনো হাতে গোনা।আমাদের দেশ থেকে প্রতিবছর ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, সিএসই বা বিবিএ শেষ করে হাজারো উদ্যমী তরুণ বের হচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।