অটোমেটিক পিল ডিসপেনসার
অটোমেটিক পিল ডিসপেনসারঅনেকেই আমরা সময়মতো ওষুধ খাওয়ার কথা ভুলে যাই। আর ওষুধটা যদি হয় বয়স্কদের, তাহলে তো কথাই নেই। অনেক পরিবারেই সন্তানেরা বয়স্ক মা–বাবার নিয়মিত ওষুধ খাওয়া নিয়ে চেঁচামেচি করেন। যাঁদের বাড়িতে এই সমস্যা নিয়মিত, তাঁরা চাইলে বাসায় কিনে আনতে পারেন অটোমেটিক পিল ডিসপেনসার। ছোট্ট এই যন্ত্র ঘরে থাকলে ওষুধ খাওয়ার সময় হলেই অ্যালার্ম বাজিয়ে বা আলো জ্বালিয়ে মনে করিয়ে দেবে।
অনেক যন্ত্র আরও একধাপ এগিয়ে—ওষুধ না খেলে নির্দিষ্ট নম্বরে বার্তা পাঠিয়ে জানিয়েও দেবে।যেভাবে ব্যবহার করবেনযন্ত্রটির ভেতরে অনেক ভাগে বিভক্ত একটি গোলাকার ট্রে থাকে। রোগীর ওষুধ খাওয়ার সময়সূচি অনুযায়ী প্রতিটি ভাগে নির্দিষ্ট সময়ের ওষুধ রেখে দিতে হয়। পরিবারের সদস্য, পরিচর্যাকারী বা ফার্মাসিস্টের সাহায্যে ওষুধগুলো ট্রেতে সাজিয়ে নিতে পারেন।ওষুধ সাজানো হয়ে গেলে যন্ত্রটিতে ওষুধ খাওয়ার সময় ও অ্যালার্ম সেট করে নিন।
এবার নির্দিষ্ট সময়ে অ্যালার্ম বাজবে ও আলো জ্বলবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।