এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ রিথি আক্তার। তাকে খুঁজে পাওয়ার অপেক্ষায় নানা ইসমাইল শেখ। গতকাল গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল ভিটিপাড়া গ্রামে
‘আমার নাতির খবর লইয়া আইছেন?’ নিজের বাড়ির দিকে আসা অপরিচিত মানুষ দেখলেই এমন প্রশ্ন করেন ৭১ বছর বয়সী ইসমাইল শেখ। জবাবে ‘না’ শুনলেই তাঁর মুখটা মলিন হয়ে আসে। চোখ নামিয়ে ধীরপায়ে বাড়ির উঠানে হতাশ হয়ে হাল ছেড়ে বসে পড়েন তিনি। তারপর শূন্য চোখে চেয়ে থাকে দূরে।এক মাসের বেশি সময় ধরে নাতনি রিথি আক্তারের ছবি হাতে নিয়ে পথে পথে ঘুরছেন বৃদ্ধ ইসমাইল শেখ। কখনো গ্রামের এ প্রান্তে, কখনো অন্য এলাকায়।
আত্মীয়ের বাড়ি, রেলস্টেশন, বাসস্টেশনসহ সম্ভাব্য যেখানেই রিথির সন্ধান মিলতে পারে, সেখানেই ছুটছেন তিনি। অসুস্থ শরীর নিয়েও নাতনিকে খুঁজছেন। তাঁর একটাই কথা, ‘আমার রিথিরে আমার বুকের মাইদ্দে ফিরায়া দেন।’গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল ভিটিপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ। গত ২৯ আগস্ট বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল ১০ বছর বয়সী রিথি আক্তার।
এরপর এক মাসের বেশি সময় পেরিয়েছে, তবে এই শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।রিথি লাকচতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।