পাবনায় আটক সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব
পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা কমিটির সভাপতি আবদুল ওহাবসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে জেলা শহরের আবদুল হামিদ সড়কের ইন্দিরা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, তাঁরা শহরে নাশকতা সৃষ্টি ও মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে শহরে নাশকতার পরিকল্পনা নিয়ে একটি মাইক্রোবাসে করে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগর উপজেলার মথুরাপুর এলাকা থেকে আবদুল ওহাবকে আটক করে পুলিশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।