advertisement
advertisement

পাকিস্তানে যাবে না জিম্বাবুয়ে, হবে না ত্রিদেশীয় সিরিজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
পাকিস্তানে যাবে না জিম্বাবুয়ে, হবে না ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে

advertisement

আগামী বছরের শুরুতে পাকিস্তানে একটি তিন জাতি ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল, যেখানে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে খেলা ছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। কিন্তু জিম্বাবুয়ে এই সফর থেকে সরে দাঁড়ানোর কারণে ভেস্তে যাচ্ছে পুরো আয়োজনই।ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক হিসাব-নিকাশ না মেলাতেই সিরিজ থেকে সরে গেছে জিম্বাবুয়ে।

তবে পিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট দুই পক্ষই অন্য কোনো ফাঁকা সময়ে নতুন দ্বিপক্ষীয় সিরিজের সূচি বের করার চেষ্টা চালাচ্ছে।আগামী বছর জানুয়ারিতে হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজটি। সেটির বদলে এখন কেবল পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে একটা দ্বিপক্ষীয় সীমিত ওভারের সিরিজ হতে যাচ্ছে।

এমনকি ওই সফরে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলার যে পরিকল্পনা ছিল আয়ারল্যান্ডের, সেই সম্ভাবনাও এখন মিলিয়ে গেছে বলে জানতে পেরেছে ক্রিকইনফো।আয়ারল্যান্ড ক্রিকেটের এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘পিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ড যৌথভাবে সফরের নতুন সূচি চূড়ান্ত করতে কাজ করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর