advertisement
advertisement

বিশ্বমঞ্চে বাংলাদেশের আতিথেয়তা শিল্প: ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস পেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
বিশ্বমঞ্চে বাংলাদেশের আতিথেয়তা শিল্প: ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস পেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট

পুরস্কার গ্রহণ করছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট–এর ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার (বাঁ থেকে দ্বিতীয়)

advertisement

ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস ২০২৬-এর স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যটন ও আতিথেয়তা শিল্পে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও উজ্জ্বল করল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। হোটেলটির এই মাইলফলক অর্জন দেশের পর্যটনশিল্পের সম্ভাবনাকেও নতুন করে সামনে আনল।বাংলাদেশের আতিথেয়তা খাতের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে এলো নতুন এক স্বীকৃতি। ৩৩তম অ্যানুয়াল ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস ২০২৬ পেয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট।

২৭ সেপ্টেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস এশিয়া, ওশেনিয়া অ্যান্ড ইন্ডিয়ান ওশান গালা সেরিমনি ২০২৬-এ আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।পুরস্কার গ্রহণ করছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট–এর ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার (বাঁ থেকে দ্বিতীয়)এশিয়া, ওশেনিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের পর্যটন, ভ্রমণ ও আতিথেয়তা খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এর এই অর্জন বাংলাদেশের জন্যও একটি উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে উঠেছে।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস বিশ্বব্যাপী ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতে উৎকর্ষের স্বীকৃতি দিয়ে আসছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর