advertisement
advertisement

জেমিনাইয়ের নতুন মডেল আনল গুগল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
জেমিনাইয়ের নতুন মডেল আনল গুগল

জেমিনাই

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে জেমিনাইয়ের নতুন মডেল উন্মুক্ত করেছে গুগল।

জটিল কাজ সম্পাদনের জন্য তৈরি ‘জেমিনাই ৪ আর্গন’ নামের নতুন মডেলটিকে নিজেদের তৈরি সব এআই মডেলের তুলনায় আকারে বড় ও শক্তিশালী বলে জানিয়েছে গুগল।গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, কোডিং ও সাইবার নিরাপত্তার গুরুত্বপূর্ণ কয়েকটি পরীক্ষায় ওপেনএআইয়ের অ্যাস্ট্রা ও অ্যানথ্রপিকের ক্লড ওপাস মডেলের মতো সক্ষমতা প্রদর্শন করেছে আর্গন মডেলটি। প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নতুন মডেলটি ব্যবহার করতে পারবে।

তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এআই মডেলটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাননি তিনি।গুগলের তথ্যমতে, শিল্প খাতের কয়েকটি মানদণ্ডে আর্গন নিজেদের পরীক্ষায় অ্যাস্ট্রা ও ওপাসের চেয়ে ভালো ফল করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর