বাংলাদেশ অক্সিজেন সম্মেলনে বিশেষজ্ঞরা তাঁদের মতামত তুলে ধরেন। ঢাকা, ৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ অক্সিজেন সম্মেলনে বিশেষজ্ঞরা তাঁদের মতামত তুলে ধরেন। ঢাকা, ৩ অক্টোবর ২০২৬ বাংলাদেশে বছরে ১৯ লাখ মানুষের মেডিক্যাল অক্সিজেনের তীব্র প্রয়োজন পড়ে। তবে এই প্রয়োজন কতটা মিটছে, তা দেখা হয় না। অর্ধেকের বেশি সরকারি অক্সিজেন প্ল্যান্ট কর্মক্ষম নয় বলে কাজে লাগছে না।আজ শনিবার শুরু হওয়া দুই দিনব্যাপী বাংলাদেশ অক্সিজেন সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে অক্সিজেন–বিশেষজ্ঞরা এ কথা বলেন।
বাংলাদেশে অক্সিজেন নেটওয়ার্ক ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পপুলেশন সায়েন্স (সিএইচআইপিএইচ) এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলন হচ্ছে রাজধানীর আইইউবি ক্যাম্পাসে।সম্মেলনের প্রথম বৈজ্ঞানিক অধিবেশনে আয়োজন সংগঠন বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আহ্বায়ক ও অক্সিজেন–বিষয়ক ল্যানসেট কমিশনের সদস্য আহমেদ এহসানূর রহমান বলেন, হাসপাতালে অক্সিজেনের প্রয়োজনকে তিন ভাগে ভাগ করা হয়।
কিছু রোগে তীব্র প্রয়োজন—অস্ত্রোপচারে ও দীর্ঘস্থায়ী রোগে।এহসানূর রহমান বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, বাংলাদেশে বছরে বিভিন্ন রোগে ভোগা ১৯ লাখ মানুষের অক্সিজেনের তীব্র প্রয়োজন দেখা দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।