ম্যান সিটিকে কাঁপিয়ে দেওয়া রুই পিন্তো
পুরো ঘটনার সূত্রপাত কিন্তু ফুটবল মাঠে নয়। এর শুরুটা হয়েছিল হার্ডডিস্কে, হয়তো লুকিয়ে রাখা কিছু ফোল্ডারে। সেখানেই ছিল এমন সব নথি, যেগুলো এখন আর্থিকভাবে ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাবকে কাঁপিয়ে দিয়েছে। ক্লাবটার নাম ম্যানচেস্টার সিটি।
আর সেই লুকিয়ে রাখা ফোল্ডার খুঁজে বের করে যিনি নথিগুলো ফাঁস করেছেন, তাঁর নাম রুই পিন্তো।পর্তুগিজ এই হ্যাকার, অ্যাকটিভিস্ট এবং হুইসেলব্লোয়ারের ফাঁস করা তথ্যই প্রিমিয়ার লিগকে বাধ্য করেছিল ম্যানচেস্টার সিটির আর্থিক কার্যক্রম নিয়ে তদন্তে নামতে। ফুটবল বিশ্বের কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি, কর ফাঁকি এবং কালোটাকা সাদা করার গোপন নথি প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন পিন্তো।
বিভিন্ন ফুটবল ক্লাব, খেলোয়াড় ও এজেন্টদের গোপন নথিপত্র এবং ই–মেইল হ্যাক করে পিন্তো সেগুলো প্রকাশ করতে শুরু করেন ২০১৫ সালে তাঁর প্রতিষ্ঠিত ‘ফুটবল লিকস’ ওয়েবসাইটের মাধ্যমে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।