advertisement
advertisement

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার ৯ মাস পর লাইভে তানিয়া, ভক্তদের নানা প্রশ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
মস্তিষ্কে টিউমার ধরা পড়ার ৯ মাস পর লাইভে তানিয়া, ভক্তদের নানা প্রশ্ন

তানিয়া বৃষ্টি

advertisement

সর্বশেষ সেই ফেব্রুয়ারিতে স্বাভাবিকভাবে কথা বলেছিলেন। তার পর থেকেই জীবনের কঠিন সময় পার করতে হয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। এর মধ্যে তাঁর মস্তিষ্কে সার্জারি হয়, নিতে হচ্ছে কেমোথেরাপি। দীর্ঘ ৯ মাস পর এবার লাইভে এলেন এই অভিনেত্রী। এখন কেমন আছেন? সেগুলো নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিলেন। এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে সেটা অপসারণ করা হয়। তার পর থেকে বাসাতেই চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান তানিয়া। সেখানেও দুটি সার্জারি করান। শারীরিক অসুস্থতায় তখনো তিনি কথা বলতেন না। এর মধ্যেই আজ শনিবার ফেসবুক লাইভে এলেন।তানিয়া শুরুতেই বলেন, ‘আমি ভালো আছি। বলেন, আপনারা কেমন আছেন?’ এই সময় তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। এখনো আছি। তবে আগের চেয়ে অনেকটা ভালো। আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন।

অনেকেই বলছেন, আগের চেয়ে আমার ওজন বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর