রোনালদোর পর্তুগাল ক্যারিয়ারের শেষ সময় কি এসেই গেল?
দূরত্ব যে তৈরি হয়েছে, সেটা স্পষ্ট হয়ে গেছে ম্যাচের এক দিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনাতেই।এবার সেই ক্ষতে আরও ঘা দিলেন পর্তুগিজ তারকা। পর্তুগাল দলে রোনালদোর প্রতি আচরণের সমালোচনা করা এক পোস্টে ‘লাইক’ দিয়েছেন রোনালদো নিজেই। সরাসরি কোনো মন্তব্য না করলেও তাঁর এই ‘লাইক’ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।ইনস্টাগ্রামে পোস্টটা ছিল সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ফেলিপে মেলোর।
সেই পোস্টে মেলো বলেছেন, আর্জেন্টিনা যেভাবে লিওনেল মেসিকে সম্মান করে, পর্তুগাল রোনালদোকে সেভাবে দেখে না। তাঁর মন্তব্যটি এ রকম, ‘পর্তুগিজরা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যেভাবে আচরণ করে, আর্জেন্টাইনরা লিওনেল মেসির সঙ্গে যেভাবে আচরণ করে, তার মধ্যে বিশাল পার্থক্য আছে।’সম্প্রতি ডেনমার্কে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদোরোনালদোর প্রতি প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্মানের কথাও তুলে ধরেছেন সাবেক এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
নরওয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রোনালদোর ভক্ত রাসমুস হয়লুন্দ পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।