advertisement
advertisement

ঢাকায় ছবিকেন্দ্রিক জাদুঘর ‘ফটোজিয়াম’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
ঢাকায় ছবিকেন্দ্রিক জাদুঘর ‘ফটোজিয়াম’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৯ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ঢাকা, ৩ অক্টোবর

advertisement

বাংলাদেশ সরকারের নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘ফটোজিয়াম ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার ঢাকায় ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্যোক্তাদের দাবি, এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম ছবিকেন্দ্রিক জাদুঘর।

বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির জনক ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি আজীবন সভাপতি হিসেবে ট্রাস্টি বোর্ডের নেতৃত্ব দেবেন।

ক্রাউড ফান্ডিং বা গণ–অর্থায়নের মাধ্যমে রাজধানী ঢাকায় এ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, একটি আলোকচিত্র কখনো শুধু একটি ছবি নয়; এর মধ্যে মানুষের জীবন, বিশেষ সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং ঐতিহাসিক ঘটনা সংরক্ষিত থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর