advertisement
advertisement

রাজনৈতিক লোকজন আমার সঙ্গে আসুক, তাঁর পেছনে যাব না: ঢাবির সাবেক উপাচার্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
রাজনৈতিক লোকজন আমার সঙ্গে আসুক, তাঁর পেছনে যাব না: ঢাবির সাবেক উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

advertisement

দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশে শিক্ষকেরা হেনস্তা হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ‘রাজনীতি আমাদের বারবার আশাহত করেছে। আমরা যারা দলীয় রাজনীতির বাইরে, আমরা রাজনীতির প্রতি বিরক্ত, বীতশ্রদ্ধ। কিন্তু সমাধান এই নয় যে আমি রাজনীতি ছাড়া চলব, বিরাজনীতিকরণ সমাধান নয়।

রাজনৈতিক লোকজন যেন আমাদের সম্মান করে, সেই পথ আমাদের তৈরি করতে হবে।’ আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে নিয়াজ আহমেদ এ কথা বলেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে করণীয়’ শিরোনামে এই সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ)।নিয়াজ আহমেদ খান বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন শিক্ষকদের সম্মান করবেন—এমন পরিস্থিতি তৈরি করতে হলে তিনটি বিষয় নিশ্চিত করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর