advertisement
advertisement

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছি’

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে এসে এক রোগীর সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

advertisement

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ দুপুর ১২টায় তিনি আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসেছি। ৫০ শয্যার হাসপাতালকে দেড় শ শয্যায় রূপান্তর করা হবে।

তার প্রস্তুতি চলছে।’ স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৫১ শয্যায় হাসপাতালটিকে উন্নীত করার কাজ আগামী ১৫ দিনের মধ্যেই শুরু হবে। এ জন্য ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৫ জন মেডিক্যাল অফিসার, ৪ জন নার্স, মিডওয়াইফ, ল্যাব টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে শিগগিরই।স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোগীদের সঙ্গে কথা বলেন।

তাঁরা চিকিৎসাসেবা ঠিকমতো পাচ্ছেন কি না, ওষুধপত্র হাসপাতাল থেকে পান কি না—এসব জানতে চান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর