এবারের এশিয়ান গেমসে অংশ নেন বাংলাদেশের ১৮৭ ক্রীড়াবিদ
২০তম এশিয়ান গেমস শেষ, পদক তালিকাও চূড়ান্ত। শীর্ষে চীন, এরপর জাপান। পদক তালিকায় নাম আছে বাংলাদেশেরও। আইচি-নাগোয়ার এবারের গেমসে অংশ নিয়েছে মোট ৪৫টি দেশ, সঙ্গে একটি শরণার্থী দল। এর মধ্যে পদক জিতেছে মোট ৪০টি দেশ।সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশের নামটি খুঁজতে অবশ্য পদক তালিকার বেশ নিচে যেতে হবে। নিচে মানে একেবারে নিচে। চারটি দেশ একটি করে জেতায় সবাই যৌথভাবে ৩৭তম।
পদক তালিকায় বাংলাদেশের অবস্থানও ৩৭তমই।বাংলাদেশ ছাড়াও একটি করে পদক জিতেছে ব্রুনেই, লাওস ও সিরিয়া। এই পদকগুলো সোনা বা রুপা নয়, ব্রোঞ্জ। বাংলাদেশকে একমাত্র ব্রোঞ্জটি এনে দিয়েছেন উশুর জিন্নাত আক্তার। তাঁকে অবশ্য খুব বেশি খেলতে হয়নি। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ডিসকোয়ালিফায়েড হওয়ায় সরাসরি সেমিফাইনালে উঠেছিলেন তিনি। সেখানে চীনের উ দিয়ের কাছে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায়।
বাংলাদেশ একক ইভেন্টে এশিয়ান গেমসের পদক জিতল ৪০ বছর পর।জিন্নাতের পর পদকের মঞ্চে ওঠার কাছাকাছি ছিল ছেলেদের ক্রিকেট দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।