ম্যাচসেরা খেলোয়াড়কে ঘিরে সতীর্থদের উদ্যাপন
সকালে অলিখিত সেমিফাইনাল আর বিকেলে আঞ্চলিক ফাইনাল—একই দিনে দুই ম্যাচের ক্লান্তি ছুঁতে পারল না নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমিকে।প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের খুলনা অঞ্চলের প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্ব বা কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।
এর আগে রংপুর থেকে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি ও রাজশাহী থেকে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিল।খুলনা জেলা স্টেডিয়ামে আজ বিকেলে আঞ্চলিক ফাইনালে দুরন্তের মেয়েদের সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেছে কুষ্টিয়া ফুটবল একাডেমি। বাই পেয়ে সরাসরি ফাইনালে খেলা দলটি প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে। একের পর এক গোলের আনন্দে মেতে ওঠা দুরন্ত দ্বিতীয়ার্ধে যোগ করে আরও তিন গোল।
স্কোরলাইন ৫-০ হওয়ার পর কুষ্টিয়ার মিম আক্তার একটি গোল শোধ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।