ফরিদপুরের সদরপুরে ভাষানচর ইউনিয়নের চর চাঁদপুর কোলচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফরিদপুরের সদরপুরে ভাষানচর ইউনিয়নের চর চাঁদপুর কোলচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ ২৬ শিক্ষার্থী ছাড়পত্র (ট্রান্সফার সার্টিফিকেট) নিয়েছে। কয়েক দিন ধরে তারা বিদ্যালয়ে আসেনি। পরে তাদের অভিভাকেরা এসে ছাড়পত্র নিয়ে গেছেন।প্রতিষ্ঠানটির শিক্ষকেরা অভিযোগ করেছেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনে দাওয়াত না দেওয়ায় কামরুল হাসান নামের স্থানীয় প্রভাবশালী একজন মাতবর ক্ষুব্ধ হয়েছেন।
তিনি অভিভাবকদের ওপর চাপ দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করেন। পরে শিক্ষার্থীদের ছাড়পত্রও নেওয়া হয়েছে। আজ রোববার পর্যন্ত বিদ্যালয় থেকে অন্তত ২৬ শিক্ষার্থীর ছাড়পত্র দেওয়া হয়েছে।কামরুল হাসান (৪৩) মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা। তিনি ফরিদপুর শহরে থাকেন। তাঁর বাড়ি সদরপুরের ভাষানচরের নছর উদ্দিন খার ডাঙ্গী গ্রামে।
ওই বিদ্যালয় পাশের চাঁদপুর কোলচুরী গ্রামে অবস্থিত।গত ২৭ সেপ্টেম্বর চর চাঁদপুর কোলচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।