advertisement
advertisement

বিমানবন্দরের নিরাপত্তায় কোনো আপস নয়: বিমানমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
বিমানবন্দরের নিরাপত্তায় কোনো আপস নয়: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

advertisement

বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, বিমানবন্দরে অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় আরও কমিয়ে আনতে হবে।আজ সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ (ফায়ার)-২০২৬’ মহড়া শেষে দেওয়া বক্তব্যে এ কথা বলেন বিমানমন্ত্রী।রশিদুজ্জামান মিল্লাত বলেন, আধুনিক ও নিরাপদ উড়োজাহাজ চলাচল কেন্দ্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভিত্তি হলো অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা।

অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ, অপারেশনস, নিরাপত্তা, চিকিৎসা দলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তাৎক্ষণিক যোগাযোগসহ সমন্বয় নিশ্চিত করতে হবে।জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিমানমন্ত্রী।গত বছরের অক্টোবরে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করেন রশিদুজ্জামান মিল্লাত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর