advertisement
advertisement

জলাশয় সেচতেই ৭ ফুট লম্বা অজগর, একা ধরে বন বিভাগে দিলেন তরুণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
জলাশয় সেচতেই ৭ ফুট লম্বা অজগর, একা ধরে বন বিভাগে দিলেন তরুণ

সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের ফটক। সম্প্রতি তোলা

advertisement

মৌলভীবাজারের জুড়ীতে একটি জলাশয় সেচে মাছ ধরার সময় কচুরিপানার আড়াল থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর পাওয়া গেছে। কিছুদিন ধরে গ্রামের হাঁস-মুরগি রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছিল। এলাকাবাসীর ধারণা, ক্ষুধা মেটাতে এই অজগরই সেগুলো খেয়ে ফেলেছে।গতকাল রোববার বিকেলে জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

রাতেই এটি বনে অবমুক্ত করা হয়েছে।এলাকার কয়েকজনের ভাষ্য, গ্রামটিতে প্রায় তিন বিঘা জায়গাজুড়ে একটি জলাশয় আছে। মাছ ধরার জন্য তিন-চার দিন ধরে সেচযন্ত্র দিয়ে জলাশয়ের পানি সেচ দেওয়া হচ্ছিল। গতকাল বিকেলে জলাশয় শুকিয়ে এলে লোকজন মাছ ধরতে নামেন। একপর্যায়ে মানুষের শব্দ পেয়ে কচুরিপানার আড়ালে থাকা অজগরটি বেরিয়ে ছুটতে শুরু করে। এ সময় ভয়ে মাছ ধরা ফেলে অনেকে সরে পড়েন।তবে পালাননি নাঈম উদ্দিন (২২) নামের এক তরুণ।

পেশায় রাজমিস্ত্রি নাঈম সাপটিকে ধরে বস্তাবন্দী করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর