সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে ৩০ বছর পূর্তি উদ্যাপন করেছে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)
প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) দীর্ঘ পথচলার ৩০ বছর পূর্তি উদ্যাপন করেছে প্রতিষ্ঠানটি। সোমবার সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সিডিডির বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি, দাতা সংস্থাসহ অন্যান্য অংশীদার সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন অনুষ্ঠান উদ্বোধন করেন সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং নেতৃত্বের সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিডিডি।
ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার এই প্রচেষ্টায় অংশ নিতে সরকারসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।এরপর প্রতিষ্ঠানটির সুদীর্ঘ যাত্রার খণ্ডচিত্র তুলে ধরেন সিডিডির নির্বাহী উপদেষ্টা এ এইচ এম নোমান খান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।