হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতা–কর্মীদের আটকের ঘটনাকে বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওপর আক্রমণের সর্বশেষ ঘটনা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সোমবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।গত ২৬ সেপ্টেম্বর জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান নিয়ে এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, জাসদের প্রায় ২৯০ জন সমর্থককে আটক করে নিয়ে যায় পুলিশ।
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুবসংগঠন যুবদলের সদস্যরা দলটির নেতা–কর্মীদের সমাবেশকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ‘গোপন বৈঠক’ বলে দাবি করার পর পুলিশ এই পদক্ষেপ নেয়।আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলে পুলিশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।