আত্মহত্যার প্রতীকী ছবি
রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজনপল্লিতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে এক নারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মিনাক্ষী রানী (৩০) ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা। ঢাকা ও সিরাজগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী নারীর নাম নিশা রানী (২৮)।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ অক্টোবর সকালে নিশা রানী তাঁর বান্ধবী মিনাক্ষী রানীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান। সেখানে মিনাক্ষীর কথিত প্রেমিক বিকি বাবুর সঙ্গে তাঁদের দেখা হয়।পরে তাঁরা একসঙ্গে নাশতা করে রমনা কালীমন্দিরে যান। সেখানে মিনাক্ষী ও বিকির ঘনিষ্ঠ আচরণ দেখে নিশা মানসিকভাবে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি মন্দিরের শৌচাগারে গিয়ে নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন।
পরে একটি রেস্তোরাঁতেও তিনি নিজের গলার নিচে নখ দিয়ে আঘাতের চেষ্টা চালান।পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যায় মিনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লায় চলে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।