হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে ইরান
গত মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বাড়লেও বিশ্ববাজারে দাম এখনো বেশি। কোনো গোপন ফি বা মাশুলই কি এর কারণ হতে পারে? ইরান যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।ইরান হরমুজ প্রণালিতে অবরোধ ও নৌযানে হামলা চালানোর বিষয়ে এখনো সচেষ্ট। এরপরও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি আবার বৃদ্ধি পেয়েছে।
মার্চেন্ট ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার আগের রপ্তানির পরিমাণকেও ছাড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রপ্তানি। গত মাসের শেষ সপ্তাহে চার দিন এ অঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ ছিল সাড়ে ১৯ মিলিয়ন থেকে সাড়ে ২২ মিলিয়ন ব্যারেলের মধ্যে। যুদ্ধ শুরু হওয়ার আগে দৈনিক তেল রপ্তানির গড় ছিল প্রায় ১৮ মিলিয়ন ব্যারেল।
আঞ্চলিক তেল রপ্তানি বৃদ্ধির জন্য এ পর্যন্ত মূলত হরমুজ প্রণালি দিয়ে মার্কিন জাহাজের পাহারায় ট্যাংকারগুলোকে নিরাপদে বের করে দেওয়াকে কৃতিত্ব দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।