মৌলভীবাজারের মাধবকুণ্ড ইকোপার্কের পরীকুণ্ডে পাতার ওপর ডানা মেলে রোদ পোহাচ্ছে মহি সীমান্ত প্রজাপতি
পতঙ্গটিকে খুঁজছি এক যুগের বেশি সময় ধরে। ওর খোঁজে কোথায় না গেছি—লাউয়াছড়া, সাতছড়ি, রেমা-কালেঙ্গা, আদমপুর, কাপ্তাই, হাজারিখিল; আরও কত জায়গায়। কিন্তু দেখা পাইনি কোথাও। ডিসেম্বর ২০২৩-এর মাঝামাঝি ছয়জনের টিমে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে পাখি-প্রাণী-প্রজাপতি খুঁজতে গেলাম। ১৫ ডিসেম্বর সন্ধ্যায় বড়লেখার মাধবকুণ্ডে এলাম। রাতটা জেলা পরিষদের ডাকবাংলোয় কাটিয়ে সকালে মাধবকুণ্ড ঝরনায় ঢুকলাম সাদাটুপি লালগির্দির ছবি তুলতে।
সকাল থেকেই ঘন কুয়াশা। তাই পাখিটির ছবি তুলে রোদ ওঠার অপেক্ষায় থাকলাম। একদিকে ঢাকা ফেরার তাড়া, অন্যদিকে পতঙ্গটিকে দেখার ইচ্ছে, কী যে করি? শেষমেশ কুয়াশার চাদর ভেদ করে সাড়ে এগারোটায় সূর্য মামা উঁকি দিলেন। সূর্যের আলো পেয়ে রঙিন ডানার পতঙ্গগুলোও বেরিয়ে আসতে থাকল লুকানো স্থান থেকে। দুপুর ঠিক ১২টায় গাইড রাসেল দেববর্মা বলে উঠল, ‘দেখেন স্যার, আপনার প্রজাপতি এসে গেছে।’ প্রথমবারের মতো পতঙ্গটিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়লাম!
কিন্তু ভিউ ফাইন্ডারে চোখ রেখে যেই না শাটারে ক্লিক করতে যাব, অমনি পতঙ্গটি পালিয়ে গেল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।