advertisement
advertisement

টেসলা গাড়ির চেয়ে মাল্টায় শুল্ক-কর বেশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
টেসলা গাড়ির চেয়ে মাল্টায় শুল্ক-কর বেশি

দোকানে বিক্রির জন্য রাখা মাল্টা। সম্প্রতি চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে

advertisement

বাংলাদেশে এখন পর্যন্ত ইলন মাস্কের টেসলা আমদানি হয়েছে সাতটি। বছরভেদে এসব গাড়িতে শুল্ক–কর দিতে হয়েছে ৮৯ থেকে ৯২ শতাংশ। চলতি অর্থবছরে ৫০ হাজার ডলার মূল্যের টেসলা আমদানি করলে সর্বোচ্চ শুল্ক–করভার হবে ৮০ শতাংশ। অথচ ডেঙ্গুর প্রকোপে রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত ফল মাল্টা আমদানিতে শুল্ক–করভার এর চেয়েও বেশি—১২১ দশমিক ৭৮ শতাংশ। চলতি অর্থবছরের ট্যারিফ অনুযায়ী অন্তত ১৪৬টি এইচএস কোডভুক্ত গাড়ি আমদানিতে শুল্ক–করের হার মাল্টার চেয়ে কম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর